Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

রিপোটার : / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার॥

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম।

 এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, পৌরসভার মেয়ার জুয়েল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায় প্রমুখ। সভায় বক্তব্য রাখেন শিক্ষক আমিনুল ইসলাম, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মনিপুরী নেতা বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ প্রমুখ।

 সভায় বক্তারা বলেন, কৃষি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এছাড়া চা বাগানও রয়েছে। কৃষি, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ উপজেলার সার্বিক উন্নয়নে আরও এগিয়ে আসা প্রয়োজন বলে দাবি জানান।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও সেবা গ্রহীতাদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কমলগঞ্জ এর আয়োজনে ২৫ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!