Logo

নেশার টাকা না দেয়ায় কমলগঞ্জে ছেলের হাতে পিতা নির্যাতিত : অপমানে আত্মহত্যার চেষ্টা

Reporter Name / ৭৫১ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

নেশার টাকা না দেয়ার দীর্ঘ দিন ধরে পিতা মাহমুদ আলীকে শারীরিক মারধোর ও বিভিন্নভাবে অপমান করে আসছিল ছেলে সুমন মিয়া (২৫)। গ্রামবাসী একাধিকবার সালিশ বিচার করলেও ছেলে মারধোর বন্ধ করেনি। গত বৃহস্পতিবার রাত ৯টায় নেশাখোর ছেলে আবারও বাবাকে নির্যাতন করলে মনের দুঃখে রশি দিয়ে রাস্তায় আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিত মাহমুদ আলী (৬২)। এলাকাবাসী দেখে তাকে রক্ষা করেন। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে। এ ঘটনার পর নেশাগ্রস্ত ছেলে সুমন মিয়া রাতেই বাড়ি থেকে পালিয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামির কোনা গ্রামের মাহমুদ আলী একজন দরিদ্র কৃষক। কৃষি কাজ করে সংসার চলে। ছেলে সুমন মিয়া লেখাপড়া বাদ দিয়ে মায়ের আদরে নেশায় জড়িয়ে পড়ে। বাবা মাহমুদ আলী ছেলেকে শাসন করলে তার স্ত্রী ও ছেলে মিলে মারধোর করেন। দীর্ঘ দিন ধরে ছেলের এমন কর্মকান্ডে এলাকাবাসী একাধিকবার সালিশ বিচার করলেও কোন কাজ হয়নি। প্রতিনিয়ত নেশার টাকার জন্য বাবাকে নানাভাবে নির্যাতন করে বখাটে ছেলে সুমন মিয়া। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ছেলে সুমন মিয়া নেশার টাকার জন্য পিতা মাহমুদ আলীকে পেটালে মনের দুঃখে রশি নিয়ে আদমপুর সড়কের একটি গাছের সাথে আত্মহত্যার প্রস্তুতি নিলে রাস্তা দিয়ে যাবার পথে এলাকাবাসীর চোখে পড়লে মাহমুদ আলীকে আত্মহত্যার পথ থেকে রক্ষা করেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!