Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জে পুন:গঠিত বিএনপি’র সদস্য সচিবসহ ১৪ সদস্যের পদত্যাগ

রিপোটার : / ৮১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বিএনপি’র পুণঃগঠিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য সচিবসহ ১৪ সদস্য পদত্যাগ করেছেন। স্বেচ্ছাচারিতা, ধানের শীষের বিরোধীতাকারীদের কমিটিতে স্থান দেয়া, অগণতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূতসহ নানা অভিযোগ তুলে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি বরাবরে লিখিতভাবে পদত্যাগ করেন।

বিএনপি’র লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারি কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক কমিটি উপজেলার ৮টি ইউনিয়ন কমিটি গঠন করে। গত ২০ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বাসভবনে বৈঠকে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মুজিবুর রাহমান চৌধুরী, জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ুন, জেলা কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ কমলগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দে উপস্থিতিতে পূণরায় জেলা বিএনপির সহ সভাপতি এম এ মুকিতকে আহবায়ক, গোলাম কিবরিয়া শফিকে যুগ্ন আহবায়ক ও অলি আহমদ খানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার দু’দিন পরই অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতা, ধানের শীষের বিরোধীতাকারী এবং আওয়ামীলীগ সরকারের ধূসর অধিকাংশ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।
পুণ:গঠিত কমিটির পদত্যাগকৃত সদস্য মো. আবুল হোসেন পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন, কুরিয়ার সার্ভিসযোগে ২৩ সেপ্টেম্বরই পদত্যাগপত্র প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার ২ দিন পরই ২৩ সেপ্টেম্বর পুনঃগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব অলি আহমদ খানসহ ১৪ জন সদস্য এক সাথে পদত্যাগ করেন। পদত্যাগকারী অপর সদস্যরা হচ্ছেন মো. দুরুদ আহমদ, মো. সিরাজুল ইসলাম, মো. আবুল হোসেন, তোয়াবুর রহমান, আহমেদুর রহমান খোকন, আব্দুল মন্নান, লক্ষ্মী মোহন সিংহ, সফিকুল ইসলাম সুফি, মো. আব্দুল মন্নাফ, চান মিয়া, নজরুল ইসলাম মনির, সবুজ রহমান ও বীর বল।
কমলগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি জানান, জেলা কমিটি আহবায়ক কমিটি গঠন করে দিয়েছে। কয়েকজন ছাড়া কারোরই রাজনৈতিক পরিচয় নাই। অপর এক প্রশ্নের জবাবে বলেন, পদত্যাগকারীদের অনেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে দল থেকে বহিস্কার হয়েছিলেন। তাই তাদের পদত্যাগে ব্যক্তিগত স্বার্থছাড়া দলে কোন প্রভাব ফেলবে না।
মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সাথে আলাপকালে তিনি জানান, তৃণমূল নেতাকর্র্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করে আহবায়ক কমিটি পুণঃগঠন করে দেয়া হয়েছে। করো একক ইচ্ছাধীন মানুষকেই সকল পদ দেয়া সম্ভব নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘এতে দলে কোন প্রভাব ফেলবেনা। কমিটির আরো ১৭ জন সদস্য আছেন, তারা নতুন নাম প্রস্তাব করলে তাদের অন্তর্ভুক্ত করে দেয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!