Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

রিপোটার : / ২৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কমলকন্ঠ রিপোর্ট ।।

কমলগঞ্জ পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতাধিন ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত চলমান পানি সরবরাহ ও ওয়াটার সাপ্লাই প্রকল্পের কাজের সাইট থেকে ৪৮টি পাইপ চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। ২৬ ফুট লম্বা ও সাড়ে ৭ ইঞ্চি প্রস্তের এ পাইপের মুল্য প্রায় ২৫ লাখ টাকা বলে ঠিকাদারী প্রতিষ্ঠান কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। এত বড় পাইপ কিভাবে চুরি হলো তা নিয়ে চলছে আলোচনা। পুলিশ চুরির বিষয়টি তদন্ত করছে। বৃহস্পতিবার ২১ সেপ্টেস্বর রাতে কমলগঞ্জ থানায়  ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বিশ্বব্যাংকের অর্থায়নে কমলগঞ্জ পৌরসভায় নাগরিকদের মধ্য বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহের জন্য বাংলাদেশ সরকার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মাধ্যমে ১০কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও ওয়াটার সাপ্লাই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান আদিল এন্টার প্রাইজ গত মার্চ মাস থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে পাইপ লাইন স্থাপন কাজ শুরু করে। পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ডের ভানুগাছ বাজারে এলাকায় মুল সড়ক ধারে ২০ ফুট লম্বা পাইপ স্থাপন কাজ শেষ করে থানা সংলগ্ন নতুন ধলাই ব্রীজের  মুখের পাশে একটি খালি জায়গায় ঠিকাদারী প্রতিষ্ঠান বাকী পাইপগুলো স্তুপ করে রাখেন। এভাবে দীর্ঘ দিন ওই জায়গায় বিশাল পাইপগুলো ছিল। কিন্তু গত বৃহস্পতিবার সকালে ওই জায়গা থাকা প্রায় ৪৮টি পাইপ গায়েব হয়ে যায়। কে বা কারা রাতের আঁধারে পাইপগুলো চুরি করেছে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ হতে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছে।

পাইপ চুরির বিষয়টি প্রকাশ হলে পৌরসভা ও জনস্বাস্থ্য অধিদপ্তরে তোলপাড় সৃষ্টি হয়। সবার একটি কথা এত ভারী ও বড় পাইপ সড়কের ধার থেকে কে নিল। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে নামপ্রকাশে অনিচ্ছুক ওই এলাকার স্খানীয় কয়েকজন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান এত পাইপ এখানে রাখেনি। তারা ফায়দা হাসিলের জন্য চুরি যাওয়া পাইপের সংখ্যা বেশি বলছে।

এ ব্যাপারে প্রকল্পের দায়িত্বরত বিশ্বব্যাংকের স্থানীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার কবির আহমদ বলেন, ঠিকাদার জানিয়েছেন সাইট হতে ৪৮টি বড় পাইপ চুরি হয়েছে। যার বাজারমূল্য ২৫ লাখ। ঠিকাদারী প্রতিষ্ঠান আদিল এন্টার প্রাইজের ম্যানেজার কুদ্দুস মিয়া জানান, ভানুগাছ বাজারের কাজ শেষ করে ওই জায়গায় পাইপ রাখা  হয়। সেগুলো অন্যত্র নিয়ে কাজ করার জন্য। বৃষ্টি ও কাজের লোকজন ছুটিতে থাকায় কাজ বন্ধ রয়েছে। হঠাৎ করে গত বৃহস্পতিবার পাইপ চুরি হয়েছে। চুরি যাওয়া পাইপের দাম প্রায় ২৫ লাখ টাকা। বিষয়টি লিখিতভাবে কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ বলেন, ধলাই ব্রীজের পাশ থেকে ঠিকাদারের ৪৮টি পাইপ চুরির বিষয়টি অবগত আছি। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ঠিকাদার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ৪৮ টি পাইপ চুরির হয়েছে বলে অভিযোগে করেছেন। বিষয়টি জোর তদন্ত চলছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!