Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে কমলগঞ্জে রবীন্দ্র সংগীত সন্ধ্যা

রিপোটার : / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কমলগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে “রবীন্দ্র সংগীত সন্ধ্যা “অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে এ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ললিতকলা একাডেমির উপ-পরিচালক ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানের শুরুতে একাডেমির শিশু শিল্পীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত প্রশিক্ষক সুতপা সিংহার পরিবেশনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। এরপরেই আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে লাভলী সিনহা একের পর এক রবীন্দ্র সংগীত ও গানের ফাঁকে ফাঁকে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের বিমোহিত করেন। স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের অপূর্ব সমন্বয়ে লাভলী সিনহা দর্শকদের প্রসংশা কুড়িয়েছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী, বিশিষ্ট সাহিত্যক লেখক ও গবেষক অধ্যাপক ড. রণজিৎ সিংহ, লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ব্যাংকার মো. সালাহউদ্দিন, শ্রীমঙ্গল ফিনলে কোম্পানির ব্যবস্থাপক বিকাশ সিংহ, সাংবাদিক শাহীন আহমেদ, আহমেদুজ্জামান আলম, নির্মল এস পলাশ, সালাহ্উদ্দিন শুভ, রাজন দত্ত রাজু প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!