Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

কমলগঞ্জে ৬শতাধিক সোনালী মোরগের মৃত্যু

রিপোটার : / ৭৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে একটি পোল্ট্রি খামারে অসুস্থ্য হয়ে সাড়ে ৬ শতাধিক সোনালী মোরগের মৃত্যু হয়েছে।

এতে খামারি প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। টিলাগড় গ্রামের কাইয়ুম হোসেনের খামারে গামবোরো রোগে আক্রান্ত হয়ে গত ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনে গড়ে এক কেজি দু’শ গ্রাম ওজনের এসব মোরগের মৃত্যু হয়।

টিলাগড় গ্রামের সোনালী পোল্ট্রি খামারের মালিক কাইয়ুম হোসেন জানন, গত দু’বছর ধরে নিজ বাড়িতে খামারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গত আড়াইমাস আগে খামারে এক হাজার সোনালী জাতের মোরগের বাচ্চা উত্তোলন করেন।

বাচ্চাগুলোর লালন-পালন, ভ্যাকসিন ও ফিডসহ প্রয়োজনীয় খাবারও প্রদান করেন। প্রতিটি বাচ্চা এক কেজি থেকে এক কেজি দু’শ গ্রাম ওজনের হয়।

ঠিক বিক্রির উপযুক্ত সময়ে রোগে আক্রান্ত হয়। এসময়ে স্থানীয় প্রাণী চিকিৎসক ও ঔষধ কোম্পানীর চিকিৎসকদের মাধ্যমে জানতে পারেন মোরগের গামবোরো রোগে আক্রান্ত হয়েছে। তিনি তাদের পরামর্শ মোতাবেক এসব বিষয়ে ঔষধপত্র খাওয়ানোর পরও রক্ষা করতে পারেননি। সুস্থ অবস্থায় সাড়ে ৩শ” মোরগ বিক্রি করতে পারলেও অবশিষ্ট সাড়ে ৬শ’ মোরগ খামারেই মারা যায়।

কাইয়ুম হোসেন বলেন, প্রায় ৭৫ দিন বয়স হওয়ার পর এতোসব মোরগ মারা যাওয়ায় প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

একজন ডিলারের কাছ থেকে কিছু বাকিতে খাবার ও ঔষধ এনে ব্যবহার করলেও এই ক্ষতি কাটিয়ে উঠা কঠিন বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হেদায়েত আলী বলেন, উপজেলার সবগুলো খামারে তাদের দেখাশুনা রয়েছে।

তবে টিলাগড় গ্রামের কাইয়ুম হোসেনের খামারে সাড়ে ৬শ’ মোরগ মারা যাওয়ার বিষয়ে কিছুই জানেন না। খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!