Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

আজ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর ৫ম মৃত্যু বার্ষিকী

রিপোটার : / ৭২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর ৫ম মৃত্যুবার্ষিক শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো। এ উপলক্ষ্যে মৌলভীবাজারে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, পারিবারিক ও দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
দুপুর সাড়ে ১২ টায় সৈয় শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসীন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মন্ত্রীর পরিবারে সদস্য, জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, সৈয়দা জেরিন আক্তার, সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।
পরে দরগাহ মসজিে সৈয়দ মহসিন আলীর রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর মিলাদ মাহফিল শেষে গরীব ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদেও দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ করেন তাঁর অনুসারীরা। এ বছর শহরের বেরীপাড়ের দর্জীমহলের বাড়িতে কোভিড-১৯ এর কারণে পরিবারের সস্যরা কোন অনুষ্ঠানিক আয়োজন করেননি ।
উল্লেখ্য, সৈয়দ মহসীন আলী মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। পরে তিনি মৌলভীবাজার-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন । মৃত্যুকালে তিনি সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!