Logo

মৌলভীবাজারে ৭ থানার ওসি বদলি

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারে ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেড কোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল ইসলামকে নৌপুলিশ, রাজনগর থানার ওসি মো. আব্দুছ ছালেক ও শ্রীমঙ্গল থানার ওসি মো. আলী মাহমুদকে সিআইডি, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়কে টুরিস্ট পুলিশে, কমলগঞ্জ থানার ওসিকে পিবিআইয়ে এবং জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান ও বড়লেখা থানার ওসিকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!