Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা

কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

রিপোটার : / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

রোববার ১০ সেপ্টেম্বর বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক অ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাজিদুর রহমান সাজু, প্রনীত রঞ্জন দেবনাথ, নুরুল মোহাইমিন মিল্টন, শাব্বীর এলাহী, শাহীন আহমেদ, জয়নাল আবেদীন, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, আর. ক সৌমেন, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমুখ।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!