Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

কমলগঞ্জে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালু জব্দ

রিপোটার : / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার মাধবপুর মৌজায় ধলাই নদীর তিনটি স্থানে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ১৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলনে ধলাই পাড় এলাকায় নদীর বাঁধ ভেঙ্গে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি। রোববার উত্তোলিত বালু জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মহল সকল বাঁধা উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘ সময় ধরে ধলাইপাড় এলাকার কয়েকটি স্থান থেকে কোনো রকমের লিজ ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে বাণিজ্য  করে আসছেন। তাদের ড্রেজার মেশিনে বালু  উত্তোলনের কারণে ধ্বসে পড়ছে নদীর প্রতিরক্ষা বাঁধ। নদীর বাঁধ ভেঙ্গে পড়ায় হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী অর্ধশতাধিক বসতবাড়ী। অতিরিক্ত বহনকারী ভারী যানবাহনের কারনে ধ্বসে পড়েছে সড়কপথ।  ড্রেজার মেশিনের উচ্চ শব্দে ব্যাহত হচ্ছে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ।

শুধু উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইরপার এলাকাই নয়, আলীনগর ইউনিয়নের সুনছড়া ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকেও দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে প্রভাবশালী এই সিন্ডিকেট লাভবান হলেও এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব।
তাছাড়া বড় বড় ট্রাকে অতিরিক্ত বোঝাই করে বালু পরিবহনের ফলে ভানুগাছ-মাধবপুর আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথাও কোথাও দেড় থেকে দুই ফুট পর্যন্ত দেবে গেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এসব বিষয়ে কথা বললে তাদেরকে হুমকি, ধামকি দেওয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে, রোববার দুপুরে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসব অবৈধ বালু জব্দ করেন। অভিযানে তিনটি স্পটে উত্তোলিত বালু ও বালু উত্তোলনের কিছু পাইপও জব্দ করা হয়।


কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন বালু জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুর মৌজায় ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু ও পাইপ জব্দ করা হয়েছে। এখানে কাউকে পাওয়া যায়নি। তবে জব্দকৃত বালু শীঘ্রই নিলাম দেয়া হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, জব্দকৃত বালু বিধিমোতাবেক দ্রুতসময়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরবর্তীতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করতে চাইলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!