Logo

কমলগঞ্জে দোকানের তালা ভেঙ্গে ৫ লক্ষাধিক টাকার কাপড় চুরি।

Reporter Name / ৭৪২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে একটি বড় কাপড়ের দোকানে সাটারের তালা ভেঙ্গে দোকান খুলে নগদ অর্থসহ ৫ লক্ষাধিক টাকার কাপড় চুরি করে নিয়েছে চোরচক্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট বাণী পত্রিকার প্রতিনিধি আব্দুল হান্নান (চিনু)-এর ছেলে মাঈদুল ইসলাম শুক্রবার রাত ১২টায় তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরেন। শনিবার সকাল ৯টায় আবার দোকান খুলতে গিয়ে দেখেন সাটারের তালা ভাঙ্গা। বিষয়টি তাৎক্ষনিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে অবহিত করে তাদের উপস্থিতিতে দোকান খুলে দেখেন ভেতের বিভিন্ন তাড়িয়া (রেক) থেকে মূল্যবান প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের কাপড় চুরি হয়েছে। সাথে সাথে ক্যাশের ড্রয়ার থেকে নগদ ৪ হাজার টাকাও চুরি হয়েছে। দ্রুত ঘটনাটি কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানকে অবহিত করলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন।

কাপড়ের দোকান মালিক মাঈদুল ইসলাম বলেন মাত্র দুই মাস আগে তিনি প্রচুর পরিমাণে কাপড় তুলে ব্যবসা শুরু করেছেন। তিনি মনে করেন বাজারের নিয়োগকৃত পাহারাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই চোর ধরা পড়বে ও চোরাই কাপড় উদ্ধার করা যাবে। তিনি এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলেও জানান।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী কাপড়ের দোকানের চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি সিসি ক্যামেরা আওতাভুক্ত। তাই প্রাথমিকভাবে এখন সিসি টিভি ফুটেজ দেখা হচ্ছে। তাছাড়া প্রয়োজনে রাত্রীকালীণ পাহারাদারকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, কাপড়ের দোকান চুরির তদন্ত চলছে। তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!