Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

পর্বতারোহী রত্না স্মরণে: শমশেরনগরে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

রিপোটার : / ৮০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়াবিদ ও পর্বতারোহী রেশমা নাহার রত্নার স্মরণে ও তার মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোর পৌনে ৬টায় উপজেলার শমশেরনগর চৌমুহনা চত্বর এ দৌড় শুরু হয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় গেটে ইউটার্ণ দিয়ে শমশেরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সাড়ে ১০ কি:মি: দৌড় শেষ করেন রানার্সগণ। এতে ১০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। সকলেই ৫০ মিনিট হতে ১ ঘন্টা সময়ের মধ্যে দৌড় সমাপ্ত করেন।
দৌড় শেষে শমশেরনগর শহিদ মিনারে মানববন্ধন করে রেশমা নাহার রত্না হত্যার সুবিচার ও সড়ক/ মহাসড়কে সাইকেল লেন বাস্তবায়নের দাবিতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মস‚চীর সমাপ্তি ঘোষনা করেন শমশেরনগর রানার্স কমিউনিটির সমন্বয়ক সুলেমান হাসান।
শমশেরনগর রানার্স কমিউনিটির নেতৃবৃন্দ জানান, রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট। গত ৭ আগস্ট রাজধানীতে সাইক্লিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা মর্মাহত। তার স্মরণে ও ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও জন-সচেতনতামূলক সমাবেশ করেছি। একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসুচীতে রত্না হত্যাকান্ডের প্রতিবাদ, দ্রুত বিচারের দাবী ও শহরের প্রধান সড়কগুলোতে আলাদা সাইকেল লেন করার দাবী জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা নাহার রত্না (৩৩)।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!