Logo

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার পেলেন আরোও ১৮ জন সাংবাদিকরা

Reporter Name / ৭৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে মৌলভীবাজারের সাংবাদিকদের প্রণোদনা প্রদান করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে ১৮জন সাংবাদিকের মধ্যে এই চেক হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক মীর নাহিদ নাহিদ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
সালাহ উদ্দিন ইবনে শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি অশোক কুমার াশ, যুগ্ম সম্পাক মেহেদি হাসান রুমি, প্তর সম্পাক আফরোজ আহমদ, কার্যকরী সদস্য মামুনুর রশীদ মহসীন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দ্বিতীয় ধাপে জেলায় কর্মরত ১৮জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক প্রদান করেন অতিথিরা। ইতিপূর্বে প্রথম ধাপে মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ১৫জন সাংবাদিককে প্রণোদনা প্রদান করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নেছার আহমদ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরাণিত করতে সাংবাদিকদের আহবান জানান।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রী করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার পাশাপশি অন্য সব সেক্টরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় সাংবাকিদের প্রণোদনা উপহার দেয়া হচ্ছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!