Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

অনুষ্ঠান সংক্ষিপ্ত করে জন্মাষ্টমীর টাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত

রিপোটার : / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪


কমলকন্ঠ ডেস্ক ।।
দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ। ২৬ আগস্ট সোমবার মহাবতার ভগবান শ্রীষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে।
ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর জানান, কমলগঞ্জ উপজেলাসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে কমলগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যে এবারের জন্মাষ্টমীতে কোন প্রকার শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজার্চ্চনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।
কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমী পূজার ব্যয় সংকোচন করে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের টাকাসহ আরও বাড়তি ফান্ড করে কমলগঞ্জ উপজেলার বন্যার্তদের জন্য পাঠানো হবে।
এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, কমল রজক, করুনা শর্ম্মা, অলক দেব, নির্মল সিংহ পলাশ, সজল শীল, সঞ্জয় কান্তি দেব, প্রত্যুষ সিংহ, সুমন দেব, দুলাল ছত্রী, গোপেশ দত্ত, রিপন পাল, কৃষ্ণগোপাল সিংহ, বিষ্ণু পাল প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!