Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজনগরে নিয়ন্ত্রন হারিয়ে প্রাইভেট কার খাদে ১ জন নিহত

রিপোটার : / ৭১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) মধ্যরাতে কুলাউড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ফ ১১-৫০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাজনগর চা বাগানের ২৪ নং সেকশনের লালমাটিয়া এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ির যাত্রী অনল রাম মালাকার (৫০) ঘটনাস্থলেই নিহত হয়।
নিহত অনল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মইনতাম গ্রামের নিতাই রাম মালাকারের ছেলে। এ ঘটনায় গাড়ির চালক পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, নিহত যাত্রী মারাত্মকভাবে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

অপরদিকে গত ১৩আগস্ট সকাল ১০ টার দিকে উপজেলার কদমহাটা এলাকায় মৌলভীবাজারগামী একটি মাক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-০৪৪৬) ও একই পথগামী (মৌলভীবাজার থ ১২-০৪৮২) সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে সড়কের বাহিরে পড়ে যায়। এই ঘটনায় দুই গাড়ির আহত হন ৫ জন।একই এলাকায় গেল ক‘দিন আগে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে হোন্ডা আরোহী মারা যায়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!