Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

শ্রীমঙ্গল নিলামে ৮৩ হাজার ঘনফুট সিলিকা বালু বিক্রি

রিপোটার : / ৮৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের

শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীতে  অবৈধভাবে উত্তোলিত ৮৩ হাজার ৭৫০ ঘনফুট জব্দ করা সিলিকা বালু সরকারি নিলামে ৫ লাখ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই নিলাম কার্যক্রম সম্পন্ন হয়।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে দক্ষিণ পাচাউন গ্রামের আইয়ুব আলী ছেলে মো. মিজান মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অবৈধ বালু পরিবহনের অপরাধে ববানপুর গ্রামের মনির মিয়ার ছেলে ঝুমন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলার ভুনবীর ও সাতগাঁও ইউনিয়নের ১৩টি স্পটে অভিযান চালিয়ে এই বালু জব্দ করা হয়েছিল। অভিযান পরিচালনা করেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. নেছার উদ্দীন রুবেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, জব্দকৃত ৮৩,৭৫০ ঘনফুট বালু নিলাম বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী রাজস্ব কোষাগারে জমা দেয়া হয়েছে।  অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলবে।

প্রসঙ্গত.মৌলভীবাজার শ্রীমঙ্গলে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে শহরতলীর শাহীবাগ ও জালালিয়া সড়কের ভুরভুরিয়া ছড়ায়সহ প্রায় ২৭টি জল মহাল থেকে ছাত্রলীগ,আওয়ামীলীগ ও যুবলীগের কথিত নেতাকর্মীরা বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!