Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু নিয়ে ধুম্রজাল

রিপোটার : / ৭৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

গাছের ডাল কাটা নিয়ে প্রতিপক্ষের সাথে ঝগড়া ঝাটির পর এরশাদ উল্ল্যা (৯৫) নামে অসুস্থ্য এক বৃদ্ধের মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের প্রথম স্ত্রীর সদস্যরা তাকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন। তবে ডাল কাটা নিয়ে কথাকাটাকাটি হলেও এধরণের কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয়রা দাবি করেছে। পুলিশ ঘটনাস্থল পরির্শন করছে। এ ঘটনাটি ঘটেছে রোববার (৯ আগষ্ট) দুপুর ২টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গোপীনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনগর গ্রামে এরশাদ উল্যার ছেলেরা ও পাশের বাড়ির নেছার আলীদের সাথে গাছের ডাল কাটা নিয়ে ঝগড়াঝাটি হয়। ঘটনার সময়ে অসুস্থ্য এরশাদ উল্যা স্যালাইন শেষ করে ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে আসেন। পরে তিনি ঘরে চলে যাওয়ার পর মারা যান। তবে এরশাদ উল্ল্যার প্রথম স্ত্রী ও তার ছেলে শহীদ মিয়া, রফিক মিয়া অভিযোগ তুলেন বলেন, এরশাদ উল্ল্যাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা সরেজমিন পরিদর্শন করছেন। এরশাদ উল্ল্যা দীর্ঘ দিন স্থানীয় ভূরভূরি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
এ বিষয়ে পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু বলেন, আসলে দু’পরিবারের মধ্যে গাছের ডাল কাটা নিয়ে হালকা ঝগড়া ঝাটি হয়। তবে তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলার কোন সত্যতা পাওয়া যায়নি। যতটুকু জানা গেছে অসুস্থ্য বৃদ্ধের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, ঘটনা শুনে সরেজমিন পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির প্রথম স্ত্রী ও সন্তানদের একটা অভিযোগ ছিল এরশাদ উল্ল্যাকে মেরে ফেলা হয়েছে। তবে সরেজমিনে আসার পর মারামারির কোন অভিযোগ পাওয়া যায়নি। তাছাড়া অভিযোগকারীরাও ঝগড়া ঝাটির সময়ে এখানে উপস্থিত ছিল না। এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তারপরও ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!