Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

ঈদযাত্রায় সড়কে ঝরলো ৫ মৌলভীবাজারবাসীর প্রাণ

রিপোটার : / ৮৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

করোনাভাইরাসের ভয় উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফিরছে সবাই। এ ঈদযাত্রায় সড়কে ঝরল শিশু ও নারীসহ ৮ মৌলভীবাজারবাসীর প্রাণ। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন রয়েছেন। ।

একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহতআজ শুক্রবার (৩১ জুলাই) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। কুল্লিাগামী একটি যাত্রীবাহবিাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটগামী একটি প্রাইভেট কারকে চাঁপা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হন। নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেরার সাতগাঁও ইউনিয়নের লইয়াকুল গ্রামের স্বপন কুমার দাস, তার স্ত্রী লাভলী রানী দাস, তাদের দুই সন্তান ও গাড়ি চালক হাসিম মিয়া। তাদের আরেক সন্তানকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর (বাগহাটি) গ্রামে যাচ্ছিলেন।

এদিকে নিহত গাড়ি চালকের বাড়ি কমলগঞ্জ বলে জানা গেছে। দূর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটির মালিক কমলগঞ্জের ভানুগাছ বাজারের ইঞ্জিনিয়ার শামীম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, ওসমানীনগর থানার সেকেন্ড অফিসার সুজিত চক্রবর্তী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাটার মেশিন দিয়ে প্রাইভেট কার ও বাসের সামনের অংশ কেটে মৃতদের বের করে নিয়ে আসা হয় এবং নিহত ও আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!