Logo

কমলগঞ্জে নিখোঁজের ২ দিন পর ধলই নদী থেকে লাশ উদ্ধার

Reporter Name / ৮৪৬ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী পাহাড়ি ছড়ায় নেমে নিখোঁজের ২ দিন পর শুক্রবার (২৪ জুলাই) ৩ টায় ধলই চা বাগান থেকে ১৪ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভা এলাকায় ধলাই রেল সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় চা শ্রমিক রামেশ্বর গড় (৪৫)-এর লাশ উদ্ধার হয়েছে। এলাকাবাসী ধলাই নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে কমলগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করলে শুক্রবার ৩টায় কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দলের সদস্যরা চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে সিলেট থেকে হুমাইয়ূন কার্নাইন-এর নেতৃত্বে ডুবুরীদের দল ও কমলগঞ্জের অগ্নি নির্বাপক দল ধলই সীমান্তে ঘটনাস্থলে আবারও উদ্ধার অভিযান চালায়। তবে ১২টার দিকে ধলই সীমান্ত থেকে ১৩ কি.মি. দূরে কমলগঞ্জ পৌরসভার ধলাই রেল সেতুর নিচে ধলাই নদীর পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ চা শ্রমিক রামেশ্বর গড়ের লাশ পাওয়া যায়। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলের একটি অংশ লাশটি উদ্ধার করেন। নিখোঁজ রামেশ্বর গড়ের ভাই বাবুল গড় লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি কমলগঞ্জ থানায় নিয়ে যায়। সেখান থেকে পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার স্থান পাহাড়ি ছড়া ও ধলই নদীতে প্রচুর পানি ও ¯্রােত থাকায় তার লাশটি ১৪ কি.মি. দূরে এসেছে। পরিবার সদস্যদেও আবেদনে লাশটি তাদের কাছে হস্তান্তর করলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!