Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

চিরনিদ্রায় মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান

রিপোটার : / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার প্রখ্যাত মুক্তিযোদ্ধা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ক্যাপ্টেন (অব.) সাজ্জাদুর রহমান হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন।

মঙ্গলবার ২২ জুলাই দুপুরে শমশেরনগরের শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রীয় মর্যাদা, ফুলেল শ্রদ্ধা এবং স্বজন-শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মরহুমকে শেষ বিদায় জানানো হয়।

জানাজায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জনাব মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো: মহসিন মিয়া মধু, সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, কমলগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোলাম কিবরিয়া শফি, আনোয়ার হোসেন বাবু, এনামুল হক শামীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষ।

মরহুম সাজ্জাদুর রহমান কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শুধু রাজনীতিতেই নয়, সমাজসেবাতেও ছিলেন নিবেদিতপ্রাণ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!