Logo
সংবাদ শিরোনাম :
দীর্ঘ লড়াইয়ের পর মৌলভীবাজার-৪ আসনে জয় মুজিবুর রহমানের ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা

শ্রীমঙ্গলে দুটি নিশাচর গন্ধগোকুল উদ্ধার

রিপোটার : / ৯৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মাঝদিহি এলাকা থেকে বন বিভাগ দুটি গন্ধগকুল উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার এলাকার হাসেম মিয়ার বাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়েছে। পরে বিকেলে বন বিভাগের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাণী দুটি অবমুক্ত করা হয়।

পরিবেশকর্মী দাশ সুমন বলেন, ভোরে হাসেম মিয়া তার বাড়ির টিনের চালে প্রাণীগুলোকে দেখতে পান। পরে তিনি কৌশলে প্রাণীগুলোকে আটক করে খাঁচায় ভরে রাখেন। সেখান থেকে রুহিত রায় নামে এক জন আমাকে খবর দিলে আমি প্রাণীগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে বন বিভাগকে অনুরোধ করলে বন বিভাগ প্রাণীগুলোকে উদ্ধার করে।

মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, আমরা খবর পেয়ে প্রাণী দুটি উদ্ধার করে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।

তিনি জানান, গন্ধগোকুল নিশাচর প্রাণী। এদের বিভিন্ন প্রজাতির মধ্যে এরাই মানুষের বেশি কাছাকাছি থাকে। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক, ডিম, বাচ্চা, পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। খাদ্যের অভাবে মুরগি-কবুতর ও ফল চুরি করে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!