Logo
সংবাদ শিরোনাম :
ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ কমলগঞ্জের চা বাগানে যুবকের হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী

শ্রীমঙ্গলে ‘আমার ঘরে-আমার স্কুল’ নামে অনলাইন স্কুলের উদ্বোধন

রিপোটার : / ৭৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘আমার ঘরে আমার স্কুল’ নামে অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষ সভা কক্ষে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই অনলাইন স্কুলর উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহম্মেদ, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ীলিপ কুমার বর্ধন, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহম্মে সিদ্দিকি, এমসিএস’র চেয়ারম্যান শওকত হাসান খাঁন, সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নূসরাত ইমা।

ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, করোনার কারণে গত তিন মাস ধরে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যদিও প্রধানমন্ত্রীর উদ্যোগে সংসদ টিভিতে ক্লাস নেয়া হচ্ছে কিন্তু এতে শিক্ষার্থীরা কম সংযুক্ত হচ্ছে। যার কারণে আমরা শ্রীমঙ্গল উপজেলা ২৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি মাদ্রাসাকে এক ছাতার নিচে নিয়ে এসেছি।
আমরা বিভিন্ন বিষয়ে ১০০ জন ক্ষ শিক্ষকরে নিয়ে একটি টিম গঠন করেছি। অনলাইন স্কুল শ্রীমঙ্গল নামে একটি ফেসবুক পেইজ খুলেছি। আজ বুধবার থেকে প্রতিদিন এই পেইজে ৫টি ক্লাস আপলোড করা হবে।

তাছাড়া প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় ক্যাবল টিভি এমসিএম’র মাধ্যামে প্রচার করা হবে। শিক্ষার্থীরা ঘরে বসে এসব ক্লাস করতে পারবে। পরবর্তীতে এই ক্লাস থেকে শিক্ষার্থীদের মূল্যায়নী পরীক্ষা নেয়ার চিন্তাভাবনা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!