Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রিপোটার : / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালার প্রথম অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা. সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের অর্ধশত লোক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশেষ এই দশটি উদ্যোগ গ্রহণের মাধ্যমেই প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন জনবান্ধব ও দরিদ্র বান্ধব সরকার। আধুনিক সকল সুযোগ-সুবিধা সুষ্ঠভাবে দেশের প্রতিটি মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি ২০০৯ সালে সরকার গঠন করার পরই এই বিশেষ ১০টি উদ্যোগ গ্রহণ করেন।
যে উদ্যোগগুলোর কারণেই সরকারী সকল দপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। সেই উদ্যোগগুলোকে কিভাবে আরো বেশি বেগবান করা যায় ও আরো নতুন নতুন পরিকল্পনা যুক্ত করলে উদ্যোগগুলো আরো জনবান্ধব হবে সমাজের দায়িত্বশীল মহলের কাছ থেকে মতামত গ্রহণ করার জন্যই এই প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সুচিন্তিত মতামত প্রদানের জন্য আহ্বান জানান তিনি।
এসময় পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ কর্মশালায় ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!