Logo

শ্রীমঙ্গলে কালিঘাট ইউনিয়ন পরিষদ থেকে বিরল শঙ্খিনী সাপ উদ্ধার

কমলকন্ঠ ডেস্ক / ৩০ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষ থেকে একটি বিরল ও বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে কার্যালয়টির একটি কক্ষ পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীর নজরে সাপটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে অবহিত করা হয়। পরে তিনি শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, উদ্ধার হওয়া সাপটি শঙ্খিনী বা ব্যান্ডেড ক্রেইট প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ। লোকালয়ে এ ধরনের সাপের উপস্থিতি সচরাচর দেখা যায় না।

উদ্ধারের পর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে পরবর্তীতে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!