Logo

কমলগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (বালক দল) প্রতিযোগিতা সম্পন্ন

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ১৮ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (বালক দল) প্রতিযোগিতা ২০২২ -এ কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল (বালিকা দল) প্রতিযোগিতায় ১-০ গোলে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালকে পরাজিত করে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ জুন) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুটি বিভাগের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আহমেদ।

কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযেল প্রধান শিক্ষক গাজী সালাহ উদ্দীনের সঞ্চালনায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইছহাক মিঞার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভা এলাকার সকাল সরকারি প্রাথমিক বিদ্যৗালযের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!