Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

কমলগঞ্জে জাতীয় কবি  নজরুলের ১২৩ তম  জন্মজয়ন্তী উদযাপন

রিপোটার : / ৫৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম  জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আজ (১০ জুন) বিকেল ৫ টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি  কাজী নজরুল ইসলামের  জন্মজয়ন্তী উপলক্ষ্যে “বিদ্রোহীর শতবর্ষ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মণিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতিঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি এর বাংলা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফারজানা সিদ্দিকা।

এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতলিব তরফদার,  মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ,বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রণজিৎ সিংহ, লেখক ও গবেষক আহমেদ সিরাজ,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষিকা রাবেয়া খাতুন,ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্টানের ২য় পর্বে মনিপুরী ললিতকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্যাভিনয়ের পাশাপাশি শ্রীমঙ্গল থেকে আগত অতিথি শিল্পীদের পরিবেশিত সংগীত, যন্ত্রসংগীত ও আবৃত্তি গোটা গোধুলী বেলাজুড়ে মন্ত্রমুগ্ধ করে রাখে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শক

-শ্রোতাদের। অনুষ্টান শেষে মনিপুরী ললিতকলা একাডেমীর পক্ষ থেকে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয় ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!