Logo

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমলগঞ্জের ৪২০ কৃষকের পাশে সরকার

কমলকন্ঠ ডেস্ক / ৩৬ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ ১০ জুন, ২০২৬ তারিখ সকালে কমলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় ৪২০ জন কৃষকের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণকৃত প্রতিটি প্যাকেজে ছিল ১৫ কেজি চাল এবং ৩,০০০ টাকা নগদ অর্থ। ইউনিয়নের দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের কষ্ট লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

৫নং কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাজু দত্ত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য  মো: সিরাজ মিয়া, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমেদ্দুজ্জান আলম, কমলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মতিন, কমলগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব  মো: আব্দুল মতিন, ইউনিয়ন বিএনপি নেতা  নাজিম মিয়া এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: শহীদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার কৃষকদের উন্নয়নে সর্বদা সচেষ্ট এবং এই সহায়তা প্রদান তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া। বক্তারা কৃষকদের মনোবল অটুট রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!