Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

রিপোটার : / ৪৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পর্যায়ে কর্মপরিকল্পনা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুন) বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহাবুবুল আলম ভূঁইয়া‘র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মৌমিত্র সিনহা, ডাঃ রাসেদুল করিম, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ দুলাল মিয়া প্রমুখ ।

সঞ্চালনায় ছিলেন কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ আশরাফুল আলম ।

এ সময় উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবার সকল মাঠকর্মী, স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহাবুবুল আলম ভূঁইয়া জানান, চলতি মাসে সারা দেশের ন্যায় কমলগঞ্জ উপজেলায় ২১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩শত ৫৮ টি শিশুকে নীল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৩ শত ২৫ টি শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ট্যাবলেট খাওয়ানো হবে। জাতীয় এ কর্মসূচীকে সফল করতে মোট ৪৩৪ জন স্বেচ্ছাসেবক ছাড়াও ওয়ার্ড পর্যায়ে ২৯ জন স্বাস্থ্য সহকারী, ২৭ জন পরিবারকল্যাণ সহকারী এবং ২৪ জন সি এইচ সি পি কে এবং ইউনিয়ন পর্যায়ে ২৫ জন স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের কর্মচারী ও ১টি এনজিও প্রতিষ্ঠানকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!