Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আহমদ সিরাজকে শুভেচ্ছা স্মারক প্রদান

রিপোটার : / ৪১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ গুনী সাংবাদিক সম্মাননা প্রাপ্তিতে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক আহমদ সিরাজকে শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) -এর পক্ষ থেকে স্মারক শুভেচ্ছা প্রদান করা হয়েছে।

আজ ৭ জুন (মঙ্গলবার) সন্ধায় উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে লেখক ও সাংবাদিক আহমদ সিরাজের বাড়িতে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।এ সময় শব্দচর সাহিত্য ফোরাম (শসাফো) -এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি আবদুল হাই ইদ্রিছী, ফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জসিম, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের আহবায়ক,সাংবাদিক আমিনুল ইসলাম হিমেল, সাংবাদিক সাদিকুর রহমান সামু প্রমুখ উপস্থিত ছিলেন।

তৃণমূল সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড গুণী সম্মাননা গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আসিসিবি) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।বিরল সম্মানে ভূষিত করায় বহুমাত্রিক গুণের অধিকারী এই নিভৃতচারী মানুষটি আজ অভিভূত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে গবেষক আহমেদ সিরাজ বলেছেন, প্রায় চল্লিশ বছর ধরে সাংবাদিকতা ও এই ঘরানার কাজের সঙ্গে যুক্ত থাকলেও একটি বৃহৎ পরিসরে জাতীয় অঙ্গন থেকে এমন সম্মাননার গৌরব লাভে সত্যিই চমকিত।

উল্লেখ্য, ১৯৭৬ সালে সিলেটের মর্যাদাশীল যুগভেরী পত্রিকায় প্রথম লেখা প্রকাশ হয়। এছাড়া সিলেট সমাচার, সিলেট কন্ঠসহ একাধিক পত্রিকায় লিখতে থাকেন তিনি। বিভিন্ন লিটল ম্যাগাজিনেও নিরন্তর লিখে চলেন। জাতীয় দৈনিক সংবাদ-এর নিজস্ব সংবাদদাতা হিসেবে ৫ বছর কাজ করেন আহমদ সিরাজ। এছাড়া দৈনিক প্রথম আলো,কালের কন্ঠ, সমকাল এবং এককালের স্বনামধন্য বাংলাবাজার পত্রিকায়ও ফিচার-নিবন্ধ ছাপা হয়েছে । একসময় তিনি শিক্ষকতা করেন এবং পরে কমলগঞ্জ সরকারী গণ মহাবিদ্যালয়ে গ্রন্থাগার হিসেবে যোগ দিয়ে ২০১৬ সালে অবসর নেন। বর্তমানে তিনি আম্বিয়া কে,জি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি দায়িত্ব পালন করছেন।

তৃণমূল সাংবাদিকতার পাশাপাশি এই কর্মপাগল মানুষটি নানান সংগঠন গড়ে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দানকারী, স্থানীয় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১২টি ভাষার সমন্বিত ভাষা উৎসব উদযাপন করেছেন ২০১৮ সালে। তিনি বইও লিখেছেন বেশ কয়েকটি। যেমন : ফকির ইয়াছিন শাহ ও তাঁর সাধনতত্ত্ব, সুরমা থেকে সাগরে, আদিবাসী জাতপাত সমাজ ও সংস্কৃতি, বাঙালী বুদ্ধিজীবির দায়, ভানুবিলের কৃষক বিদ্রোহ ও অন্যান্য, ভাষা সংগ্রামী মোহাম্মদ ইলিয়াস-এর জীবন ও কর্ম, ভাবনার প্রজাপতি, লোকসংস্কৃতি মৌলভীবাজার জেলা (সংগ্রাহক গ্রন্থ)। এছাড়া ‘দিলওয়ার’সহ একাধিক গ্রন্থ সম্পাদনার পাশাপাশি এশিয়াটিক সোসায়টির গবেষণাপত্র, বাংলা একাডেমীর লোকসংস্কৃতি সংগ্রাহক হিসেবে পাণ্ডুলিপি প্রণয়নসহ বহুমুখী সৃজনশীল ও মননশীল কাজ করেছেন এবং এখনও করে চলেছেন নিভৃতচারী এই গুণী মানুষটি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!