Logo
সংবাদ শিরোনাম :
ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি অনুষ্ঠিত রাজকান্দি রিজার্ভ ফরেস্টে কাটা হচ্ছে টিলা ও গাছ সাংবাদিকদের সাথে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুর ববের শুভেচ্ছা বিনিময় কমলগঞ্জে ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন গোকুলানন্দ গীতিস্বামী‘র ১২৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ কমলগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত নান্না বিআরডিবি’র সভাপতি নির্বাচিত লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রমশ প্রাণী শুন্য হচ্ছে চা-পাতা ভর্তা আটার রুটি খেয়েই চলে চা শ্রমিকের দিন খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় অনুষ্ঠান ‘সেং কুটস্নেম’ উদযাপন মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ময়লার স্তুপ ! বন্যপ্রাণীর হাত থেকে ফসল রক্ষায় রাত জেগে পাহারা জীবন ও জীবিকাঃ বংশীবাদক কৃষ্ণের সুরের মূর্ছনা সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলামের মত বিনিময় সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী হাজী মুজিবের শুভেচ্ছা বিনিময় সাবেক অর্থনৈতিক উপদেষ্টার মৃত্যুতে কমলগঞ্জ প্রেসক্লাবের শোক প্রকাশ জাতীয় সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা শেষ হলো ঐতিব্যবাহী মণিপুরি মহারাসলীলা উৎসব কমলগঞ্জে সম্পন্ন হলো চা শ্রমিকদের ২৫ তম কাত্যায়ানী পূজা

কমলগঞ্জে ‘বিজ্ঞান শিক্ষার গুরুত্ব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোটার : / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

বিজ্ঞান ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান শিক্ষার গুরুত্ব” শীর্ষক দিনব্যাপী কর্মশালা।

বুধবার ৪ জুন, উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের উপর ৭ মিনিটের প্রেজেন্টেশন ও ৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল হক। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

কর্মশালার সমাপনী পর্বে বিকাল ৩টায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক মো. আজাদ মিয়া এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শেখ সুমাইয়া আক্তার নিপা।

আলোচনায় বক্তারা বলেন, “আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে গবেষণাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে হবে।” প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বি.এ.এফ শাহীন কলেজ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!