Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো বাবা হত্যাকারী ছেলে

রিপোটার : / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার হত্যাকারী ছেলেকে ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকাল পৌনে ৬টায় শমসেরনগর সীমান্তবর্তী ডাবলছড়া এলাকা এ খুনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত- কমলগঞ্জের আদমপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে জহিরুল।

বুধবার ১ জুন সন্ধ্যা ৬টার উপজেলার শমসেরনগর ইউনিয়নের সীমান্ত ডাবলছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনের ৭২ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জহিরুলকে ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্ঠাকালে ডাবলছড়া বাগানের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এরপূর্বে বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় নজর রাখছিলো। সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য,গত (২৯ মে) রবিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুল ইসলাম (২৯) শবলের আঘাতে বাবা ও মা দু’জনকে গুরুতর আহত করলে হাসপাতালে নেওয়ার পথে বাবা আব্দুল গফুর মিয়া মারা যান। নিহত গফুর মিয়া ঐ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ছিলেন। ঘটনার পর থেকে ছেলে পলাতক ছিল। বাড়িতে রাতে কথা কাথাকাটির জের ধরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়ার পথে বাবা মারা যান। মা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!