Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বড়লেখায় টিলা কর্তন : ট্রাক জব্দ

রিপোটার : / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

বড়লেখায় সড়ক ও জনপথ বিভাগের টিলা কেটে মাটি বিক্রি করছে অসাধু একটি চক্র। সোমবার বিকেলে প্রশাসনের অভিযানকালে টিলা কর্তন বাহিনীর সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও তাদের অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করেছেন সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এব্যাপারে ট্রাক মালিকের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে।
অভিযানে সহযোগিতা করেন থানার এসআই আতাউর রহমান, দক্ষিণভাগ ইউনিয়ন সহকারি ভুমি কর্মকর্তা আব্দুস সহিদ প্রমুখ।

উপজেলা ভুমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সফরপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে সাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি টিলা কেটে নিজের মালিকানাধীন ট্রাক-ট্রাক্টরে করে মাটি বিক্রি করছেন। সোমবার বিকেলে সফরপুর এলাকায় সওজ রাস্তার পাশের সরকারি টিলা কর্তনকালে পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন। এসময় ট্রাক মালিক সাইরুল ইসলামসহ চালক ও শ্রমিকরা পালিয়ে যান। পরে অবৈধ মাটি পরিবহনে নিয়োজিত একটি ট্রাক জব্দ করে পুলিশ।
সহকারী কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর হোসাইন জানান, টিলা কাটার অপরাধে ট্রাক মালিক সাইরুল ইসলামের বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দ ট্রাকটিও নিলামে বিক্রির প্রক্রিয়া নেয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!