Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

ছেলের আঘাতে বাবার মৃত্যু, মা আহত

রিপোটার : / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের রডের আঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল গফুর (৫৫)। তিনি আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট গ্রামের বাসিন্দা। একই ঘটনায় আব্দুল গফুরের স্ত্রী হাছনাতুন নেছা (৫০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে গফুর মিয়ার অভিযুক্ত ছেলে জহিরুল ইসলাম (২৯)পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের দাবি আনোয়ার হোসেন মাদকাসক্ত। গতকাল রাতে আনোয়ার হোসেন বাড়িতে ফেরার পর তাঁর বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় মা বাবার। একপর্যায়ে জহিরুল ইসলাম লোহার রড দিয়ে তাঁর বাবাকে পেটাতে শুরু করেন। এ সময় আব্দুল গফুরকে রক্ষা করতে তাঁর স্ত্রী হাছনাতুন নেছা এগিয়ে এলে জহিরুল ইসলাম তাঁকেও মারধর করেন। মারধরের একপর্যায়ে আব্দুল গফুর অচেতন হয়ে পড়লে জহিরুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় আব্দুল গফুর ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে গফুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে হাছনাতুন নেছা বর্তমানে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলে পলাতক রয়েছে তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!