Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের ৪ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা

রিপোটার : / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারে চারটি প্রাইভেট হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ওটির ও ফার্মেসীতে রাখা, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়।

প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নের লক্ষে আজ রবিবার (২৯ মে) মৌলভীবাজার জেলার সদর উপজেলার বড়হাট, সিলেট রোড, বড়কাপন, মোস্তফাপুর রোড, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় এবং সিভিল সার্জনের অফিস, মৌলভীবাজার কর্তৃক অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সদস্যগণসহ উপস্থিত ছিলেন সিভিল সার্জন সেনেটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী এবং ডা: ফারহানা হক শিমু।

সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ওটির ও ফার্মেসীতে রাখা, ওটির যন্ত্রপাতি যথাযথভাবে সংরক্ষণ না করা, রিএজেন্টের উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়হাটে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা, বড়কাপনে অবস্থিত হাবিব হেলথ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত নূরজাহান (প্রা:) হাসপাতালকে ১৫ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মা-মনি (প্রা:) হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এছাড়া সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে বলেও জানান কর্মকর্তারা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!