Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

জমিদাতা জামান দম্পতিকে সংবর্ধনা দিলেন শমসের নগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি

রিপোটার : / ৪৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দাতব্য একটি হাসপাতাল স্থাপনের জন্য ১ একর ৫১ শতক ভূমি দানকারী লন্ডন প্রবাসী জোমান দম্পতিকে সংবর্ধনা প্রদান করেছে হাসপাতাল বাস্তবায়ন কমিটি । আজ সন্ধ্যায় শমসের নগর ব্রাদার্স পার্টি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্টানের মধ্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার নিজ জন্মস্থান শমসেরনগরের লোকজন।

উল্লেখ্য যে, কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দাতব্য একটি হাসপাতাল স্থাপনে লন্ডন প্রবাসী শমশেরনগরের কৃতি সন্তান আলেয়া জামান হাসপাতালের প্রয়োজনীয় জমি দান করার প্রতিশ্রুতি দেয়ার পর কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীকে আহবায়ক করে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করে শুরু হয় হাসপাতাল তৈরীর কার্যক্রম । ইতিমধ্যে হাসপাতালটির প্রশাসনিক ভবনের ১তলা ভবন নির্মাণ প্রায় শেষ র্পযায়ে।

সম্প্রতি লন্ডন প্রবাসী জামান দম্পতি দেশে এসে শমশেরনগর হাসপাতালের নামে ১ একর ৫১ শতক জমি দলিল সম্পাদন করে দিয়ে তাদের প্রতিশ্রুতির করে দিয়েছেন। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শমশেরনগর নগরস্থ ব্রাদার্স পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে জমির দলিল হস্তান্তর ও জমিদাতা দম্পতি আলেয়া জামান ও সারওয়ার জামানকে সংবর্ধনা প্রদান করা হয়।

শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব শামসুল হক মিন্টু ও গোলাম রাব্বির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার, অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, সমাজ সেবক ইমতিয়াজ আহমদ বুলবুল, সিলেট নর্থ ইষ্ট মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. রাবেয়া বেগম, সাংবাদিক খালেদ চৌধুরী, কামারচাক ইউনিয়নের সাবকে চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমুখ।

অনুষ্ঠ‌ানে হাসপাতা‌লের তহ‌বি‌লের জন্য দাতা সদস‌্য মোঃ নূরউ‌দ্দিন (এ‌সি‌টেন্ট ম্য‌্যনেজার কমা‌র্শিয়াল বাংলা‌দেশ বিমান) ১ লক্ষ টাকা, আব্দুল জালাল বোরহান (দুবাই প্রবাসী রে‌মি‌টেন্স যোদ্ধা) ১ লক্ষ টাকা, আব্দুল মু‌কিত জু‌য়েল যুক্তরাষ্ট্র প্রবাসী (হাজী আব্দুল হা‌মিদ ফা‌ন্ডেশন‌ের পক্ষ থে‌কে) ১ লক্ষ টাকা, সো‌হেল আহমদ (শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টি, দুবাই, এর সদস‌্য স‌চিব) ১ লক্ষ টাকা, ‌চৌধুরী আ‌সিফ ইব‌নে জামাল (শ্রীনাথপুর আলীনগর, কমলগঞ্জ) ১ লক্ষ টাকা, ৬) সৈয়দ সো‌হেল আহমদ এওয়ার্ড প্রাপ্ত ব‌্যাংকার (যুগ্ম আহবায়ক শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টি, যুক্তরাজ‌্য) ৫০ হাজার টাকা, মোজা‌ম্মেল চৌধুরী টিপু (যুগ্ম আহবায়ক, শম‌শেরনগর হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টি যুক্তরাজ‌্য) ৫০ হাজার টাকা এবং আ‌বেদা সুলতানা (দুবাই প্রবাসী) ৫০ হাজার টাকার আ‌র্থিক অনুদা‌নের চেক হাসপাতাল বাস্তবায়ন ক‌মি‌টি নেতৃবৃন্দের হাতে তুলে দেন ।

বর্ণাঢ্য অনুষ্ঠ‌ানে অত্র এলাকা সহ পাশ্ববর্তী ইউ‌নিয়‌নের সর্বস্থ‌রের মানুষ, জনপ্র‌তি‌নি‌ধি, দাতা সদস‌্য, সামা‌জিক রাজ‌নৈতিক নেতৃ‌বিন্দ, প্রিন্ট ও ই‌লেকট্র‌নিকস মি‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ, সরকার‌ি বেসরকার‌ি কর্মকর্তা, প্রবাসী রে‌মি‌টেন্স‌যোদ্ধা, জন‌গো‌ষ্টির প্রতি‌নি‌ধি সহ বি‌ভিন্ন শ্রেণী‌পেশার মানুষ উপ‌স্থিত ছি‌লেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!