Logo

হীড বাংলাদেশ কর্তৃক শিক্ষার্থীদের ৭ লাখ ৫৪ হাজার টাকা উপবৃত্তি প্রদান

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জে হীড বাংলাদেশ সিলেট ১ এরিয়ার মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর সকল সমিতির সদস্যগণের ছেলে-মেয়েদের ২০২১ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ এবং ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৭ মে মঙ্গলবার বিকালে হীড বাংলাদেশ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ অধ্যাপক রফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। হীড বাংলাদেশ এর লিয়াজু অফিসার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অপারেশন ডাইরেক্টর ডা. সুবির খেয়াং বাবু, এরিয়া ম্যানেজার তপন সাহা।
অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষিকা শিলা চক্রবর্তী, জয়লক্ষী রানী, শিক্ষার্থী সূচনা সিনহা ও হৃদয় প্রমুখ।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি জিপিএ ৪ ও ৫ মোট ১৭৭ জনকে শিক্ষার্থীদের ৭ লাখ ৫৪ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!