Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

১০ দিনের ব্যবধানে কমলগঞ্জে ১৩টি গরু চুরি

রিপোটার : / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলায় ১০ দিনের ব্যবধানে পৃথক পৃথক দু’টি বাড়ি থেকে ১৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা দাবি করেছেন। গত ১৫ মে রোববার কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু এবং গত ৬ মে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বালিগাঁও গ্রাম এবং পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের বখসের বাড়ী থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়।

জানা যায়, ১৫ মে দিবাগত রাতে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের পাশাপাশি দু’টি বাড়ি থেকে একই রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। গরুর মালিক জমসেদ মিয়া ও ফজলুর রহমান জানান, রাতে তাদের পৃথক বাড়ির গোয়াল ঘরে গরু গুলো বেঁধে রাখেন। সোমবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন তাদের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়ে গেছে। জমসেদ মিয়ার বড় সাইজের ২টি গরু ও ফজলুর রহমানের ছোটবড় ৪টি গরু চুরি হয়েছে যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা হবে। গরু চুরি যাওয়ার ঘটনায় ফজলুর রহমানের ভাই আজাদুর রহমান কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেন।

এদিকে গত ৬ মে দিবাগত রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের দরগাহপুর গ্রামের নিজামুল বখস ও তাঁর চাচা মুমিন বখস এর বাড়ি থেকে একই রাতে ৭টি গরু চুরি হয়। ক্ষতিগ্রস্ত নিজামুল বখস ও তাঁর চাচা মুমিন বখস জানান, চুরি হওয়া আমাদের গরু গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হবে। এ ব্যাপারে ঘটনার পর দিন তারা শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, চুরির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, এ ব্যাপারে সাধারণ ডায়রি করা হয়েছে। ঘটনাটির তদন্তের জন্য এসআই হারুনকে দায়িত্ব দেয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!