Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মুন্সিবাজারে ৯১৬৮ লিটার সয়াবিন তেল জব্দ

রিপোটার : / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের কাছ থেকে তাৎক্ষনিক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অভিযানে শনিবার ১৪ মে সকাল সাড়ে ১০টায় এ সব ভোজ্য তেল জব্দ ও জরিমানা আদায় করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলঅ কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমীনের নেতৃত্বে র‌্যাব-৯ এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে মেসার্স সালাউদ্দিন স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স সালাউদ্দিন স্টোরে অবৈধভাবে মজুদ করা পূর্বের দামের ৯১৬৮ লিটার সোয়াবিন তেল পাওয়া যায়। মজুতকৃত তেলগুলোর বোতলে আগের মূল্য লেখা রয়েছে। পরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে মজুতের দায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সালাউদ্দিন স্টোরের মালিক সালাউদ্দিনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৯১৬৮ লিটার সয়াবিন উপস্থিত জনসাধারণের মধ্যে বোতলের গায়ের মূল্যে বিক্রি করা হয়।
মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল আমীন ৯১৬৮ লিটার সোয়াবিন তেল জব্দ ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!