Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

কমলগঞ্জে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা

রিপোটার : / ৩৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক-গবেষখ রসময় মোহান্তকে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে কমলগঞ্জ উপজেলার বিদ্যমান গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৭ মে বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, এডভোকেট চাঁদ মুরারী সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।

সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া রহমান, নিরঞ্জন দেব, নিখিল সিংহ, রুপেন্দ্র সিংহ, ব্রজমোহন সিংহ, সুজিতা সিনহা, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!