Logo
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাংবাদিকদের সাথে বিএনপি নেতা হাজী মুজিবের মতবিনিময়

রিপোটার : / ৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ মে, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার ২ মে বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলকে সু সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেননি। এখন সাংবাদিকরা নির্ভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতার বিশ্বাসী। আগামীতে এলাকার সাবিক উন্নয়নে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাক রাজা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ, ফারহান চৌধুরী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, প্রত্যুষ ধর, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) আরও বলেন, হুমকি ধমকির কারণে অতীতে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারিনি। পারিনি স্থানীয় সাংবাদিকদের খোঁজ খবর নিতে। এখন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিদায়ে পরিবর্তিত পরিস্থিতির কারণে সাংবাদিকসহ সকলের সাথে যোগাযোগে চেষ্টা হচ্ছে।

দলীয় কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের উন্নয়নে ভূমিকা রাখতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে বিএনপি সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিএনপি ও ছাত্র-জনতা।

সাংবাদিকদের উদ্দেশ্যে হাজী মুজিব আরও বলেন, বিদায়ী স্বৈরাচারী শাসক ডিজিটাল অ্যাক্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশে কণ্ঠরোধ করেছিল। নতুন বাংলাদেশে সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। তিনি আগামীতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাকে দুর্নীতিমুক্ত ও আধুনিক উপজেলায় রূপান্তরের জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!