Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বরই চাষে মডেল আজাদুর রহমান, বদলে দিচ্ছেন এলাকার কৃষিচিত্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণে এগিয়ে এলো কমলগঞ্জ প্রেসক্লাব কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

রিপোটার : / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ২৬ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত প্রতিবেশি কান্ত মালাকার (২১) কে গ্রেফতার করেছে।

অভিযোগের বিবরণে জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসত ঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!