Logo

কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে সমাজের বিভিন্ন স্থরের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।  উপজেলা যুবলীগের আহবায়ক পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত ইফতার বিতরণী অনু্ষ্টানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান ।

উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মসুদ আহমদ, উপজেলা যুবলীগের সদস্য মুস্তাফিজুর রহমান,নুরুল ইসলাম ইলিয়াস, আলাল আহমদ,জহিরুল ইসলাম নানু, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমদ,আলীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ,পতনঊষা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লু প্রমুখ।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!