Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে গৃহহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রিপোটার : / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

সারা বাংলাদেশের সাথে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়ও গৃহীন ৫০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগী উপজেলার আলীনগর ইউনিয়নের রাজকান্দি এলাকায় ৫০ টি ভূমিহীন পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুই শতক জমিসহ একটি নতুন ঘর।

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের বরাদ্দের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পবিত্র ঈদের উপহার হিসেবে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এ কার্যক্রমের আওতায় আজ সারা জেলায় মোট ৪৯৫ পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়। ঘর পেয়ে উপকারভোগীদের মাঝে এবারের ঈদ হবে অন্যরকম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা , অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো:রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, আশেকুল হক,উপজেলা সহকারি কমিশনার (ভূমি),সোমাইয়া আক্তার, স্থানীয় নেতৃবৃন্দ, কমকর্তা/কর্মচারিবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং উপকারভোগীগণ ।

জানা য়ায়, তৃতীয় পর্যায়ের প্রতিটা ঘরে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরে বিদ্যুৎ ও নিরাপদ পানিরও সুব্যবস্থা রয়েছে। আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়। প্রথম পর্যায়ে বরাদ্দ ছিল ১ লাখ ৭১ হাজার টাকা। নীল, লাল ও সবুজ টিনশেডের প্রতিটি ঘরে রয়েছে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, টয়লেট এবং সামনে খোলা বারান্দা।

স্থানীয়ভাবে ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে তালিকা নিয়ে যাচাই বাছাই করে প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত উপকারভোগীদের তালিকা স্বচ্ছতার ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে বলে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজের অভিজ্ঞতায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘরগুলো অধিকতর মজবুত, টেকসই ও গুণগত মান বৃদ্ধি করে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্যায়ে ৮৫টি ও দ্বিতীয় পর্যায়ে ৩৩০টি গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!