Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে বিশেষ নিরাপত্তায় ৭৬টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা কমলগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা মৌলভীবাজার-৪ আসনে এসসিপি’র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা নির্বাচনি প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ রিকশা প্রতীকের প্রার্থীর কমলগঞ্জের কৃতি সন্তান সৈয়দা আমিনা ফাহমিনের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি কৃষকের মাঠে ধানের শীষের প্রচারণা, নেতৃত্বে চেয়ারম্যান আবদাল ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার: ‘দুর্ভোগ শেষের’ প্রতিশ্রুতি এনসিপি প্রার্থীর লাউয়াছড়া বনে ট্রেন বিকল: ছয় ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল শ্রীমঙ্গল সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ উৎসব কমলগঞ্জ সদর ইউনিয়নে রাস্তাঘাট–সেচ–স্বাস্থ্যসেবার সংকট, সমাধানের প্রতিশ্রুতি-মুজিবুর রহমান চৌধুরীর চা শ্রমিক–কৃষকের উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতি: শ্রীমঙ্গলে হুমায়ুন কবির সামাজিক বনায়নের জায়গায় পান বাগান, রাজকান্দিতে তীব্র ক্ষোভ শীতার্তদের পাশে আহমদনগর সমাজ কল্যাণ সংস্থা শবে বরাতে বালিগাঁওয়ে গরম শাহ (রহ.) মাজারে কবর জিয়ারতে হাজারো মানুষের ঢল কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া উৎসব পর্যটন স্পট শমশেরনগর গল্ফ মাঠে খনন: প্রতিবাদে উত্তাল এলাকা মৌলভীবাজার-৪ এ ভোটের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষের প্রার্থী ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণ আবার রুখে দাঁড়াবে: মামুনুল হক নতুন মেরুকরণে মৌলভীবাজার–৪: প্রচারণায় প্রীতম দাস

কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে এক চা শ্রমিকের মৃত্যু

রিপোটার : / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) নামে চার সন্তানের জনক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের সে একই চা বাগানের নতুন লাইনে। একই ঘটনায় লাচ্ছানা মাদ্রাজী (৬০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩ নং সেকশনে এ ঘটনাটি ঘটে।

ফুলবাড়ি চা বাগানেরে পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল জানান, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বাগানের ৩ নম্বর সেকশনে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। আকস্মিকভাবে বন্যশুকর তাকে ধাওয়া করে এসে কামড়াতে শুরু করে। এসময় বন্য শুকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় বন্য শুকরের হামলায় লাচ্ছানা বাদ্রাজী নামরে আরও এক চা শ্রমকি আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমকি ইউনিয়নের মনু ধলই ভ্যলীর (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ও সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা ফুলবাড়ি চা বাগানে গিয়ে নিহত চন্দন বাউরী ও আহত আচ্ছানা মাদ্রাজীকে দেখেন। তারা বলেন,বন্য শুকরের আক্রমনেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে। এ বিষয়টির প্রতি প্রশাসন ও বন্যপ্রানী বিভাগের নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মৃত্যু ও আহতের খবর শুনে খুব খারাপ লাগছে,আমরা বন বিভাগ থেকে তাদের পরিবারকে সর্বোচ্চ সহযোগীতা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!