Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শীতের রাতে উষ্ণতার ছোঁয়া: আলিনগর চা বাগানে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ এক যুগ পূর্তিতে মানবতার হাতছানি শমশেরনগর সার্বজনীন মহাশ্মশানঘাটে শীতবস্ত্র বিতরন গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কি ? শতাব্দী পেরিয়ে ঐতিহ্যের ধারা—পৌষ সংক্রান্তিতে কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত কমলগঞ্জে হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান পৌষসংক্রান্তি ঘিরে কমলগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী মাছের মেলা বিলুপ্তির দ্বারপ্রান্তে সিলেটের স্বাদ-ঐতিহ্য চুঙ্গাপুড়া পিঠা কমলগঞ্জে মনিপুরীদের ১১৬তম শতবর্ষী ঐতিহ্যবাহী ‘নিমাই সন্ন্যাস’ উৎসব বুধবার কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশনের গুণীজন সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কাবিনের জমিতে গড়া শিক্ষালয়: ত্যাগের মহিমায় বিদায় নিলেন প্রধান শিক্ষক পারভীন সুলতানা র‌্যাব-৯-এর বিশেষ অভিযানে কমলগঞ্জে এয়ারগান ও গুলি উদ্ধার কমলগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত বৃদ্ধা শীতের তীব্রতায় অসহায়দের পাশে পুনাক মৌলভীবাজারে ৮০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ মনোনয়ন বাছাইয়ে মৌলভীবাজারে চার আসনে টিকে রইলেন ২৬ প্রার্থী স্মৃতির টানে একত্রিত প্রাক্তনরা, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মিলনমেলা গভীর রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিলেন ইউএনও আদমপুর ইউনাইটেড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ধর্ষণের শিকার গৃহবধূ

রিপোটার : / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার ২২ এপ্রিল রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসে।গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে যেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিক্সা ভাড়া করেন। অটোড্রাইভার এর সাথে পাভেল নামে একটি ছেলে ছিল। পরে অটোড্রাইভার রনি ও পাভেল মিলে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে অটো ড্রাইভার রনি পরে পাবেল জোরপূর্ক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে একটা সিএনজি চালিত অটোরিক্সায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূ কমলগঞ্জ থানাকে অবগত করলে পুলিশ অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেন। আটকৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলার মৃত বাতির মিয়ার ছেলে। এছাড়াও অপর ধর্ষনকারী পাভেলকে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। স্বামীর সাথে দেখার করার জন্য ঢাকায় যাবেন। গাড়ি আসতে দেরি হওয়াতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য একটি অটোভাড়া নেন। তখন অস্রের মুখে জিম্মী করে আলীনগর চা বাগানে জোরপূর্বক দুজন মিলে ধর্ষণ করে। আমার বাবা এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!