Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গলে নারী উদ্যোক্তাদের নিয়ে সমাবেশ

রিপোটার : / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তাদের নিয়ে নারী সমাবেশ। মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

শনিবার ৮ এপ্রিল বিকেল ৫টায় শ্রীমঙ্গলে স্থানীয় একটি রেস্টুরেন্টে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অর্ধশতাধিক নারী উদ্যোক্তাদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া নারী উদ্যোক্তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নারীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উদ্যোক্তা ও নারীনেত্রী মিতালি বিউটি পার্লারের স্বত্বাধিকারী মিতালি দাসের আমন্ত্রণে এবং নারী উদ্যোক্তাদের সহযোগিতায় অনুষ্ঠানটি উদ্যোক্তাদের মিলন মেলায় পরিনত হয়।

জেলার উদ্যোক্তারা একে অপরের সাথে পরিচিত হয়ে শুভেচ্ছা বিনিময় শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে পরামর্শ আদান-প্রদান করেন। নারী উদ্যোক্তাদের এক প্লাটফর্র্মে নিয়ে আসার লক্ষ্যে দ্রুত একটি সংগঠন আত্মপ্রকাশ করবে। কার্যকরী কমিটি গঠন করে এর মাধ্যমে সারাদেশের নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করার কাজ করা হবে।

সমাবেশে উদ্যোক্তা উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, কৃলাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি বেগম, শ্রীমঙ্গল পৌরসভা মহিলা কাউন্সিলর শারমিন জাহান, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম, দ্বারিকা পাল মহিলা কলেজের শিক্ষিকা জলি পাল, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী ইপা বড়ুয়া মনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. অজন্তা দেব, জজ কোর্টের এ্যাডভোকেট চম্পা সিনহা, বাংলাদেশ টি স্টাফ স্টাফ এসোসিয়েশনের নারী কমিটির সদস্য সচিব পিংকি বর্মা প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!