Logo

বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হীড বাংলাদেশ এ বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জয়নাল আবেদিন ও আব্দুল আহাদ এর সঞ্চালনায়।স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মো. জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বুলবুল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ উপজেলা ইউনিটের উপদেষ্টা কবি সিরাজ উদ্দিন,
মৌলভীবাজার জেলা পরিষদ এর সদস্য প্রফেস্যার হেলাল উদ্দিন,
আদমপুর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান সাব্বির ভূইয়া, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কবি শহীদ সাগ্নিক, দৈনিক প্রথম আলো মৌলভীবাজার প্রতিবেদক আকমল হোসেন নিপু, দৈনিক সমকাল মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এড. সানোয়ার হোসেন, ভানুগাছ বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, যুবনেতা তৈমুর আহমেদ, চেয়ারম্যান অলি আহমেদ, এখন টিভি সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, প্রেসক্লাব সহসভাপতি নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা শাব্বির এলাহী প্রমুখ।অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ইউএনও সিফাত উদ্দিন।পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমলগঞ্জের কর্মরত বিভিন্ন প্রেস মিডিয়া ও পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান টি।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!