Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

সাংবাদিক পিন্টু দেবনাথকে সম্মাননা প্রদান

রিপোটার : / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ইউরোপ লিমিটেড যুক্তরাজ্য (লন্ডনস্থ) কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন ২০২৩ এ এনটিভি নিউজ ডিপার্টমেন্ট’স চয়েজ এ্যাওয়ার্ড (প্রতিদিনের সিলেট নিউজ) পাওয়ায় এনটিভি (ইউরো)’র কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি পিন্টু দেবনাথকে কমলগঞ্জ প্রেসক্লাব ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শুক্রবার ৩১ মার্চ রাত ১০ টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এ্যাডভোকেট মো. সানোয়ার হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় সঞ্জয়, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নির্মল এস পলাশ,  যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসহাবুল ইসলাম শাওন, মোনায়েম খান, আশরাফ সিদ্দিকী, অর্জুন দেবনাথ নিধু, কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

এসময় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও এনটিভি (ইউরোপ) প্রতিনিধি পিন্টু দেবনাথ অনুভূতি প্রকাশে বলেন, এনটিভি (ইউরোপ) যে এ্যাওয়ার্ড প্রদান করেছে এজন্য এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং এ্যাওয়ার্ডটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলবাসীকে উৎস্বর্গ করেন।

আগামীদিনগুলোতে আরও চমৎকারভাবে এই অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, পর্যটন, সমৃদ্ধি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করায় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কমলগঞ্জ প্রেসক্লাব ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!