Logo

কমলগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু

Reporter Name / ২৩১ Time View
Update : রবিবার, ২০ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। আসন্ন রমজান মাস উপলক্ষে কমলগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসকের সহযোগিতায় ২০ মার্চ রোববার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামনে থেকে কার্যক্রম শুরু করেন পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।

কমলগঞ্জ সদর ইউনিয়নের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। প্রাথমিকভাবে পরিবারপ্রতি ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডালসহ ৪৬০ টাকার পণ্য বিক্রি শুরু করা হয়েছে।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪ হাজার ৯০ জন হতদরিদ্র পরিবার এই সুবিধা পাবে।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!