Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইন

রিপোটার : / ২৭৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কিশোর কিশোরীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অভিভাবকরা কম বয়সে বিয়ে দিতে চাইলে নিজেকে তার প্রতিবাদ করতে হবে। কিশোর-কিশোরীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং জীবনের মানোন্নয়নের মাধ্যমে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য মূলক সামগ্রিক স্বাস্থের একটি অংশ। জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব প্রতিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য জড়িত। যৌনতা একটি অভিব্যাক্তি যা দ্বারা মানুষ নিজেকে প্রকাশ করে। যৌনতা একজন মানুষের অনুভুতি, চিন্তা ভাবনা ও একজন নারী ও পুরুষের বহি:প্রকাশ। কিশোর-কিশোরীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই তারা নিজেদেরকে গড়ে তোলতে পারবে। রোববার ১৩ মার্চ বিকাল ৫টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
আর.ডব্লিউ. ডি. ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সভাপতিত্বে ও এ্যাডমিন অফিসার মো. মহসিন রেজা এর পরিচালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব. সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার সিংহ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশিলা রানী সিনহা ও অর্পনা রানী শীল প্রমুখ।
প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়. দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। সবশেষে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!